লোকাল অ্যাডস ম্যানেজমেন্ট
ফেনীর একটা দোকানের জাতীয় ক্যাম্পেইন লাগে না। দরকার হলো আশপাশের পাঁচ কিলোমিটারের মানুষজন যেন এই সপ্তাহেই জানে দোকানটা আছে।
- আপনার অবস্থানকে কেন্দ্র করে রেডিয়াস ও আগ্রহভিত্তিক টার্গেটিং
- অফার অনুযায়ী নতুন ক্রিয়েটিভ ও কপি, পুরোনো জিনিস ঘুরিয়ে দেওয়া নয়
- সাপ্তাহিক বাজেট ভাগ করে চালানো, যাতে এক দিনেই টাকা শেষ না হয়
- কল, মেসেজ ও ডিরেকশন রিকোয়েস্টের হিসাবে ফলাফল রিপোর্ট
প্ল্যানের ফি আমাদের কাজের সময়ের জন্য। বিজ্ঞাপনের বাজেট হিসেবে আপনি যা দেবেন, তার পুরোটাই যায় মেটা বা গুগলে — আমরা এতে কোনো কমিশন যোগ করি না।